মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই: স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রব
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- রাজবাড়ী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা, উঠান বৈঠক ও গণসংযোগ শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় নবাবপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবদুর রব সরদার (নবাই)। তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বিগত সময়ে যারা এই ইউনিয়নের দায়িত্বে ছিলেন, তারা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি। রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে এখনো অনেক ঘাটতি রয়েছে।
স্থানীয়রা বলেন, “আবদুর রব ভাই অত্যন্ত ভদ্র ও সৎ মানুষ। তার আচার-ব্যবহার অত্যন্ত বিনয়ী। নিজের কর্ম ও পরিশ্রম দিয়ে ইতোমধ্যে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা আশা করছি, আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হলে নবাবপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে।”
এ বিষয়ে একান্ত আলাপচারিতায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুর রব সরদার বলেন, “আমি সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এলাকার যেকোনো উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখি। মানুষের ভালোবাসা ও চাওয়া থেকেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে নবাবপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি সকল সুযোগ-সুবিধা যোগ্য ব্যক্তিদের মাঝে স্বচ্ছতার সাথে বন্টন করা হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি ইউনিয়ন গড়াই আমার প্রধান লক্ষ্য। আমি আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
ইনশাআল্লাহ, জনগণ পাশে থাকলে বিজয় সুনিশ্চিত বলে আশা প্রকাশ করেন তিনি।
জনপ্রিয়


















