Advertisement

যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাঁরা সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবেন। সাদাছড়ি শুধু একটি লাঠি নয়, এটি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের আত্মমর্যাদা ও সম্ভাবনার প্রতীক।
জনপ্রিয়