Advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত: সংসদীয় কমিটির সন্তোষ

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত: সংসদীয় কমিটির সন্তোষ

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সংসদীয় কমিটির বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীন সভাপতিত্ব করেন। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ ও দমনে গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।

জনপ্রিয়