ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্ত্রের প্রয়োজন নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন, ‘মাদার অফ অল বম্বস’ (সব বোমার জননী) কোনো পারমাণবিক অস্ত্র নয়। আনাদোলুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’


















