Advertisement

যশোর সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

যশোর সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১০ লাখ ৬৬ হাজার ৬৪০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, মসলা, খাদ্যপণ্য, পেঁয়াজের বীজ ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৭৮টি শাড়ি, দুটি থ্রিপিস, দুটি কম্বল, দুই কেজি জিরা, ১২ প্যাকেট ফুচকা, দুই কেজি কিশমিশ, এক প্যাকেট সনপাপড়ি, ৩০১টি চকলেট, ১৬ কেজি পেঁয়াজের বীজ ও ১৫৫টি প্রসাধনসামগ্রী।
জনপ্রিয়