Advertisement

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন। শ্রমিকেরা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। সূত্র-যুগান্তর

Advertisement
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ অভিনেত্রী

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ অভিনেত্রী