Advertisement

দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা

শারদীয় দুর্গাপূজায় নেত্রকোণার কেন্দুয়ার দুইশো সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় নারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলের দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের এ উপহার সামগ্রিক (শাড়ি) বিতরণ করা হয়। শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান প্রমূখ। এছাড়া কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ সনাতন ধর্মাবলম্বীর অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহার শাড়ি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীগণ।