জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন- আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না। রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন।
















