মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের যুবক নিহত
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- মতলব উত্তর, চাঁদপুর
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নাহিদ (২৪) নামে মতলব উত্তরের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) রাতে তিন দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত নাহিদ ছেংগারচর পৌর এলাকার সুগন্ধি গ্রামের মোতালেব বেপারীর ছেলে। এর আগে পেনাংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মৃত্যুতে স্বজনসহ এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।
জনপ্রিয়


















