বেনাপোল পেঁচোর বাওর পূজামণ্ডপ পরিদর্শন করলেন নুরুজ্জামান লিটন
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে বেনাপোল পৌরসভার পেঁচোর বাওর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, এবার অন্যান্য সময়ের তুলনায় ব্যাপক আয়োজনে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা সম্ভব, আমরা তা করেছি। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, নামাজগ্রাম বিএনপির সভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনপ্রিয়


















