পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
ডিবি জানায়, রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত ওই বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেয়া হতো। বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৮৪ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।


















