Advertisement

ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সোনামসজিদ ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী সুলতানা বেগমকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে সুলতানা নিজেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে পরিচয় দিয়েছেন। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিজিবি একজন যুব মহিলা লীগ নেত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।