Advertisement

শ্রীমঙ্গলে রাস্তার পাশ থেকে অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে রাস্তার পাশ থেকে অজগর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্তার পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে স্থানীয় শ্রমিকরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছিলেন এসময় দেওয়ালের ওপর সাপটি দেখতে পান। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সকাল ১১টার দিকে আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকায় রাস্তার পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় একটি দেওয়ালের ওপর অজগর সাপটিকে দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তী শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) বসু দেব ঘটনাটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর অজগর সাপটিকে নিরাপদ আশ্রয়ে ফেরাতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।