“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) মোংলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মোংলা পোর্ট পৌরসভার সামনে উদযাপিত এই অনুষ্ঠানে বক্তারা সড়কে প্রাণহানি কমাতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালক ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মোংলা উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ নুর আলম শেখ, উক্ত সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আফরোজা হীরা , সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, কার্যকরী সদস্য মোঃ মনির খান, মাসুদ হাওলাদার এছাড়া আরো উপস্থিত ছিলেন সমাজ সেবিকা উম্মে রাফিয়া জাহান মিশু, বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ সহ আরো বিভিন্ন পেশার মানুষজন। উক্ত সমাবেশ ও র্যালির সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুর রউফ। এ সময় আয়োজিত র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ পথচারীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন: সড়ক দুর্ঘটনা রোধে শুধুমাত্র আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং সর্বস্তরের জনগণকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ককে নিরাপদ ও প্রাণহানি মুক্ত রাখা সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করেন। সমাবেশ শেষে বিভিন্ন পথচারী এবং গাড়িচালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।মোংলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য সমাবেশ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- মোংলা, বাগেরহাট
জনপ্রিয়


















