স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে উপজেলা বিএনপির পরিচিতি সভায়, এমপি
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- মৌলভীবাজার
আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নাসের রহমান দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি’র সমর্থনপ্রাপ্ত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান। তিনি বলেছেন, দল যাঁকে সমর্থন দেবে, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, স্থানীয় সরকার সাধারণ মানুষের সবচেয়ে কাছের জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। এলাকার উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং মানুষের প্রত্যাশা পূরণে স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই যোগ্য ও জনসম্পৃক্ত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই জনগণের কল্যাণে কাজ করেছে। জনগণের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিকে দলটি সব সময় গুরুত্ব দিয়েছে।
বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে নাসের রহমান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। এসব উদ্যোগের সুফল যাতে সাধারণ মানুষ পায়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সদর উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও দায়িত্বশীল সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন এবং এলাকার মানুষের পাশে থাকাই নেতাকর্মীদের অন্যতম প্রধান দায়িত্ব।
সভায় নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে নাসের রহমান বলেন, “আমার সাড়ে ২২ বছর জেলা বিএনপির সভাপতি থাকাকালে মাত্র সাড়ে চার বছর ছিল সরকারি দলের সময়। বাকি ১৮ বছরই ছিলাম জেলা বিএনপি’র সভাপতি, বিরোধী দলে থাকাবস্থায়। এই সময়ে আমরা বেশির ভাগ সময়ই এ ধরনের অনুষ্ঠান করতে পারিনি। মিটিং আয়োজন করলেই পুলিশ এসে ডিস্টার্ব করত, বাধা দিত।”
তিনি আরও বলেন, “শেষ পর্যন্ত বাহারমর্দন হয়েছিল মিটিং করার একমাত্র জায়গা। শহরের কোথাও অনুষ্ঠান করতে গেলেই সমস্যা হতো। স্বৈরাচারের সময় এভাবেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়েছিল।”
জনপ্রিয়

















