Advertisement

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন রোটারিয়ান নাজমুল হাসান

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন রোটারিয়ান নাজমুল হাসান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় অংশগ্রহণ শেষে সফলভাবে দেশে ফিরেছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কৃতী সন্তান, বিশিষ্ট কলামিস্ট, লেখক ও রাষ্ট্রচিন্তক রোটারিয়ান এম নাজমুল হাসান। তিনি Reporters 24-এর প্রতিনিধি হিসেবে এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন।

গত ১২ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় IMF ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক সম্মেলনে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনের প্রধান ভেন্যু ছিল ঐতিহাসিক কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টার (QSNCC)। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল “Thailand’s New Horizons: Empowering People, Building Resilience”। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল রূপান্তরসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্মেলনে বিশেষ গুরুত্ব পায়।

আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান। তাঁর এ অংশগ্রহণকে দেশের গণমাধ্যমের আন্তর্জাতিক অঙ্গনে সম্পৃক্ততা বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বাস্তবতা ও চ্যালেঞ্জ বিশ্বদরবারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে রোটারিয়ান এম নাজমুল হাসান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের গণমাধ্যমের জন্যও একটি গর্বের মুহূর্ত।

এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব অর্থনীতি, নীতিনির্ধারণী ভাবনা এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। পাশাপাশি বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি এ অর্জনের জন্য কেন্দুয়া ও আটপাড়া উপজেলাসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও দেশ, দেশের মানুষ ও গণমাধ্যমের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সন্তান রোটারিয়ান এম নাজমুল হাসান একজন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও রাষ্ট্রচিন্তক হিসেবে সারাদেশেই পরিচিত। আন্তর্জাতিক অঙ্গনের এমন গুরুত্বপূর্ণ আয়োজনে তাঁর অংশগ্রহণ ও সফলভাবে দেশে প্রত্যাবর্তন কেন্দুয়া তথা নেত্রকোণার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

Advertisement
ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান

ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান