Advertisement

কলারোয়ার চন্দনপুরে বইছে ইউপি নির্বাচনের হাওয়া

কলারোয়ার চন্দনপুরে বইছে ইউপি নির্বাচনের হাওয়া
আসন্ন ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠে হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ মানুষের মাঝে গণসংযোগ ও মতবিনিময় বাড়িয়েছেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব গাজী শফিউল আলম শফি। তিনি নিজেকে আসনটির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। ​ আজ বিকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গাজী শফিউল আলমের পক্ষ থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বাহির করে। সুত্রের দাবি শফিউল আলম  দীর্ঘদিন ধরে এলাকার গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তৃণমূল পর্যায়ে সুপরিচিত ও জনপ্রিয় এই নেতাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পেয়ে বেশ উৎফুল্ল স্থানীয় সাধারণ ভোটার ও তাঁর সমর্থকেরা। ​এ বিষয়ে গাজী শফিউল আলম শফি জানান, “চন্দনপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং মেহনতি মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। অবহেলিত এ জনপদের গরিব-দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গঠনে আমি আজীবন কাজ করে যেতে চাই। ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন পেলে আমি এ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিজ্ঞা করছি। ​বর্তমানে নির্বাচনের ঘোষণা ও প্রার্থিতার খরব ছড়িয়ে পড়ার পর থেকেই চন্দনপুর ইউনিয়নের আনাচে-কানাচে, হাটে-বাজারে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। স্থানীয়দের দাবি শফিউলের  মতো একজন রাজপথের ও সাধারণ মানুষের নেতা নির্বাচিত হলে এলাকার উন্নয়নমূলক কাজগুলো আরও ত্বরান্বিত হবে। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গয়ড়া বাজারে এসে শেষ হয়