Advertisement

বালিয়াকান্দিতে ৪০ বস্তা ইউরিয়া সারসহ নসিমন আটক

বালিয়াকান্দিতে ৪০ বস্তা ইউরিয়া সারসহ নসিমন আটক
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৪০ বস্তা ইউরিয়া সারসহ একটি নসিমন আটক করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় ‘আমিরুল ইসলাম ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, বালিয়াকান্দির আনন্দ বাজারের সার ব্যবসায়ী আতিয়ারের কাছে বিক্রির উদ্দেশ্যে ওই সারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন নসিমনটি আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘আমিরুল ইসলাম ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জব্দ করা ৪০ বস্তা ইউরিয়া সার গোডাউনে পাঠানো হয়েছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে জব্দ করা সারগুলো কৃষকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানা গেছে।
Advertisement
বালিয়াকান্দিতে ৪০ বস্তা ইউরিয়া সারসহ নসিমন আটক

বালিয়াকান্দিতে ৪০ বস্তা ইউরিয়া সারসহ নসিমন আটক