Advertisement

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে: আইজিপি

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে: আইজিপি

শারদীয় দুর্গাপূজায় দেশব্যাপী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে তিনি পূজার নিরাপত্তায় নিরলস দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) পুলিশ সদস্যদের প্রতি দেওয়া এক বিশেষ শুভেচ্ছা বার্তায় আইজিপি এসব কথা বলেন। বার্তায় তিনি বলেন, দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নিরাপদে-নির্বিঘ্নে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সব ইউনিটের সদস্যরা নিরলস দায়িত্ব পালন করেছেন। আপনাদের কর্তব্যনিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিক প্রচেষ্টায় পূজার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনাদের কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতা বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। আমি বাংলাদেশ পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।

নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানিয়ে আইজিপি আরও বলেন, ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজন, দুর্যোগ ও সংকটময় মুহূর্তে আপনারা পেশাদারত্ব, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালন করবেন বলে আমার দৃঢ় প্রতীতি। আপনাদের সবার সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করি।

এ ছাড়া পুলিশের নানা কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জনসম্পৃক্ততা বাড়াতে গণমাধ্যমের অনন্য ভূমিকার জন্য সাংবাদিকদের প্রতিও গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। আইজিপি প্রত্যাশা করেন, আগামী দিনে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Advertisement
বালিয়াকান্দিতে ৪০ বস্তা ইউরিয়া সারসহ নসিমন আটক

বালিয়াকান্দিতে ৪০ বস্তা ইউরিয়া সারসহ নসিমন আটক