Advertisement

টানা ৮ দিন ছুটি শেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

টানা ৮ দিন ছুটি শেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

টানা আট দিনের ছুটি শেষে আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোডের জন্য তিন হাজার শ্রমিক কাজে যোগদান করেছেন। ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

বন্দর সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সপ্তাহিক ছুটিসহ টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা। তবে এ আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, টানা আট দিন বন্ধের পর আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। লম্বা ছুটির কারণে সীমান্তের উভয় পাশে সৃষ্টি হয়েছে যানজট ও পণ্যজট। কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ায় কমতে শুরু করেছে যানজট ও পণ্যজট।

এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। সরকার প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকেন এ বন্দর থেকে। টানা আট দিন বন্ধ থাকায় সরকার প্রায় ১৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ছুটি শেষে আজ সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছেন। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
চাঁদা দাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার আবুল কাশেমের

চাঁদা দাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার আবুল কাশেমের