Advertisement

ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা তাওহীদুল ইসলাম বুখারীকে (৩৬) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই তারেক জানান, শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন।

এ সময় সার্ভারে তার নাম কালো তালিকাভুক্ত দেখা যায়। পরে তাকে আটক করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

তার পাসপোর্ট নম্বর A21193139 এবং ভিসা নম্বর VN3569516। তিনি ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে মামলা রয়েছে।