Advertisement

নজরুল-সুইটির মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে সৌদিকে বাংলাদেশের ৬ প্রশ্নের চিঠি

নজরুল-সুইটির মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে সৌদিকে বাংলাদেশের ৬ প্রশ্নের চিঠি

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারকে ৬ প্রশ্নের চিঠি দিয়েছে বাংলাদেশ। চিঠিতে মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি নাগরিকের অপরাধ কী ছিল, দণ্ড কীভাবে কার্যকর হয়েছে, মরদেহ এখন কোথায় এবং বিচারে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন কি না— এসব বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মক্কা অঞ্চলে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওরফে আবদুল বাসির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গত ১৪ অক্টোবর। বিচারকের স্বেচ্ছাধীন শাস্তি হিসেবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ প্রসঙ্গে কনস্যুলেট সংক্ষেপে ছয়টি বিষয়ে তথ্য জানতে চেয়েছে এবং যত দ্রুত সম্ভব— তা জানানোর অনুরোধ করা হয়েছে।