পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে কেউই স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবো না: আইজিপি
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- বাগেরহাট
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে রাতে কেউই স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবোনা। রবিবার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, সরকারী পিসি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি আপনার আমার সকলের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। আর সকল কিছুর মূলে আমাদের বেকারত্ব ,প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের সঙ্গে যোগ হচ্ছে।
তিনি বলেন, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স কিশোর গ্যাং নির্মূলের ব্যাপারে আপনার অবশ্যই পুলিশকে সহযোগিতা করবেন। এছাড়াও
এ সমাবেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, অপরাধ প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির।।
জনপ্রিয়


















