Advertisement

ডেঙ্গু হলে দামি ডাব, মাল্টা বা কমলা কিনতেই হবে?

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ডেঙ্গু হলে দামি ডাব, মাল্টা বা কমলা কিনতেই হবে?

ডেঙ্গুতে দ্রুত সুস্থ হতে ডাবের পানি, মাল্টা বা কমলা খাওয়ানো কি বাধ্যতামূলক? এসব ফলের বিকল্প কী এবং কম খরচে কীভাবে রোগীর পুষ্টির চাহিদা পূরণ করা যায়, তা জানা জরুরি।

ডাবের পানি কি অপরিহার্য?

২৫০ মিলিলিটার ডাবের পানিতে প্রায় ৩৬০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। একটি মাঝারি কলাতেও প্রায় ৪২০ মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়। তাই পটাশিয়াম পেতে শুধু ডাবের পানির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। তবে ডাবের পানি ও ওআরএস এক নয়। প্রয়োজন অনুযায়ী ওআরএস ব্যবহার করতে হয়।

ভিটামিন সি-এর জন্য কি মাল্টা জরুরি?

পেয়ারা, পেঁপে ও আমড়াও ভিটামিন সি-এর ভালো উৎস। প্রাপ্তবয়স্ক নারীর দৈনিক ভিটামিন সি-এর চাহিদা প্রায় ৭৫ মিলিগ্রাম এবং পুরুষের ৯০ মিলিগ্রাম। তাই সামর্থ্য অনুযায়ী মৌসুমি ফল বেছে নিন।

বেশি ভিটামিন সি কি দ্রুত সুস্থ করে?

ডেঙ্গুতে উচ্চমাত্রার ভিটামিন সি সাপ্লিমেন্ট প্লেটলেট দ্রুত বাড়ায় বা রোগ সারায়—এমন পর্যাপ্ত নির্ভরযোগ্য প্রমাণ নেই। অতিরিক্ত ভিটামিন সি গ্রহণে পেটব্যথা ও ডায়রিয়া হতে পারে।

কম খরচে কী খাওয়াবেন?

ভাত বা নরম খিচুড়ি, ডাল, ডিম, মাছ, স্যুপ ও সামর্থ্য অনুযায়ী মৌসুমি ফল খাওয়ান। শরীরের পানিশূন্যতা প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী ওআরএস ব্যবহার করুন।

কতটুকু তরল প্রয়োজন?

সবার শরীরে তরলের চাহিদা এক নয়। বয়স, বমি, প্রস্রাবের পরিমাণ ও রোগের অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। কিডনি বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এ ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।

একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে বার্তা: ডাবের পানি, মাল্টা ও কমলা পুষ্টিকর, কিন্তু এগুলো বাধ্যতামূলক নয়। রোগীর সামর্থ্য অনুযায়ী পুষ্টিকর খাবার, প্রয়োজনমতো শরীরে পানির ভারসাম্য বজায় রাখা এবং সময়মতো চিকিৎসা নেওয়াই অগ্রাধিকার। সূত্র-যুগান্তর