Advertisement

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়েছেন। এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণার পর তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন, যা দেশের অন্যতম প্রধান সুইং স্টেটে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল বা বামপন্থি অংশের জন্য এক যুগান্তকারী সাফল্য।

ডেট্রয়েটে নিজের নির্বাচনী সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় মিশরীয় অভিবাসীর সন্তান আল-সায়েদ বলেন, ‘মিশিগান, আমরা তা করে দেখিয়েছি! গ্রেট স্টেট মিশিগান থেকে আপনাদের নির্বাচিত সিনেটর হিসেবে আজ এখানে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি।

পেশায় সাবেক এই জনস্বাস্থ্য কর্মকর্তা আগে কখনোই কোনো নির্বাচিত পদে দায়িত্ব পালন করেননি। আট বছর আগে মিশিগানের ডেমোক্র্যাটিক গভর্নর প্রার্থিতার প্রাইমারিতে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর, রাজনৈতিক অঙ্গনে ফিরে এসে তিনি এবার মার্কিন সিনেটে নিজের আসন নিশ্চিত করলেন। সূত্র: এনডিটিভি