বকশীগঞ্জে গবাদিপশু ও মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
- বকশীগঞ্জ, জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর, গরু-মহিষ ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার( ৩ নভেম্বর) দিবাগত রাতে বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া পাড়া এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিষ্টি আক্তার অভিযোগ করেন বলেন, গত ২৭ অক্টোবর অটোরিকশার চার্জার চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এ নিয়ে প্রতিবাদ করায় পরদিন তাঁর শ্বশুর ফজলুর রহমানকে মারধর করা হয়। পরে ২৯ অক্টোবর অভিযুক্তরা তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে গরু, মহিষ, হাঁস ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। এ ছাড়া রাতের আঁধারে ১০ শতাংশ জমির কাঁচা ধানও কেটে নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মিষ্টি আক্তার লুট হওয়া গবাদিপশু উদ্ধারের পাশাপাশি পরিবারের নিরাপত্তা দাবি করেন।
জনপ্রিয়


















