যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজির সঙ্গে যসাকস নেতৃবৃন্দের সাক্ষাৎ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
- যশোর
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম এবং উপপরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোরস্হ সাতক্ষীরা সমিতির (যসাকসের) নেতৃবৃন্দ। এ সময় তাঁরা সমিতির সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
বুধবার (৪ নভেম্বর)যশোরস্হ সাতক্ষীরা সমিতির (যসাকসের) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রথমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দ। তিনি সমিতি ও এর সদস্যদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া তাঁর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইরুফা সুলতানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
পরে প্রতিনিধিদল উপপরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসানের সঙ্গে দ্বিতীয় দফায় সৌজন্য সাক্ষাৎ করেন। তিনিও প্রতিনিধিদলের সদস্যদের আন্তরিকভাবে গ্রহণ করেন।
সাক্ষাৎকালে যসাকসের সভাপতি জি এম আবু ফয়সাল, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, ত্রাণ সম্পাদক রতন আচার্য, স্বাস্থ্য সম্পাদক রিয়াজ উদ্দীন ও মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হায়দার উপস্থিত ছিলেন।
এ সময় যসাকস নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমিতির কার্যক্রমে তাঁদের সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয়


















