বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত ফ্লাইটের মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি।
নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪ নভেম্বর পর্যন্ত এবং ইউএস-বাংলা ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইট স্থগিত করেছে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগোর ৩০টি। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।


















