Advertisement

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১৫

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১৫

রংপুর ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫ টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ শাহ আমানত পাম্প এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৩৫), একই উপজেলার গোলাপী বেগম (৪৮) ও উলিপুর উপজেলার বাসিন্দা বাসের সহকারী আপেল মাহমুদ (২৫)। বাকি অজ্ঞাত একজনের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৫ টার সময়ে ঢাকা রংপুর মহাসড়কের একপাশে অবৈধ পার্কিং করে বালু পরিবহনের একটি ট্টাক দাড়িয়ে ছিলো। এসময় ঢাকা থেকে কুড়িগ্রাম ভুরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজ দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পরে আরেও দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরো ১৫ জন।

বড়দারগাহ হাইওয়ে থানার ওসি মুয়াজ্জিম উদ্দিন জানান, কুড়িগ্রাম ভূরুঙ্গামারীগামী একটি বাস ড্রাম ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। হাসপাতালে ভর্তির পরে আরেও তিনজন মৃত্যুবরন করেন।

মিঠাপুকুর থানার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ জনের মরদেহ ও ১২ জন আহতকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অধিকাংশ গুরুতর আহত অবস্থায় পেয়েছি।