Advertisement

ভারতে ৫ নাবালিকাকে ধর্ষণ, সংবাদপত্রের মালিকের ১০ দফা যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে ৫ নাবালিকাকে ধর্ষণ, সংবাদপত্রের মালিকের ১০ দফা যাবজ্জীবন কারাদণ্ড

পাঁচ নাবালিকাকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সংবাদপত্রের মালিককে ১০ দফায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পেয়ার মিয়াঁ নামে ৭৮ বছর বয়সী ওই ব্যক্তিকে ৭৭ লাখ ৬৪ হাজার রুপি জরিমানা করা হয়েছে। এ ঘটনায় তার সহযোগী রাবিয়া বিবিকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে অসহায় পরিস্থিতিতে থাকা মেয়েদের লক্ষ্য করতেন পেয়ার মিয়াঁ। গৃহকর্মীর কাজ ও মাসে ১০ হাজার রুপি বেতনের প্রলোভন দেখিয়ে তাদের কাছে টানা হতো। তার সহযোগী রাবিয়া বিবি শিশুদের পেয়ার মিয়াঁর কাছে নিয়ে যেতেন। পরে বিভিন্ন সময়ে ও স্থানে তাদের যৌন নির্যাতন করা হতো বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পি এন সিং রাজপুত বলেন, ভুক্তভোগীদের পরিবারের আস্থা অর্জনের জন্য পেয়ার মিয়াঁকে ‘আব্বু’ বা বাবা বলে ডাকতে বলতেন তিনি। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে তাদের বাড়িতে যেতেন এবং ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানেও অংশ নিতেন।

যৌন অপরাধের মামলার বাইরেও পেয়ার মিয়াঁ ও তার পরিবারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। ভোপালের আনসাল অ্যাপার্টমেন্টে মুঠোফোনের টাওয়ার স্থাপনের ব্যবস্থা করে ভাড়ার অর্থ নিজেদের হিসাবে সরিয়ে নিতে তার স্ত্রীর বিরুদ্ধে একটি ভুয়া সমিতি গঠনের অভিযোগ ওঠে।

সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে পরে স্থানীয় ভাষার একটি দৈনিক পত্রিকার মালিক হন পেয়ার মিয়াঁ। ভোপালের বুঢ়ওয়ারা এলাকার হাতিখানা অঞ্চলে তাকে সরকারি বাসভবন বরাদ্দ দেয়া হয়েছিল। এ ছাড়া অন্য সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Advertisement
ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচন: জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচন: জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন