Advertisement

কুলাউড়ায় ডাকাত দলের দুই সদস্যসহ গ্রেপ্তার ৭

কুলাউড়ায় ডাকাত দলের দুই সদস্যসহ গ্রেপ্তার ৭
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) কুলাউড়া থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য, পানপুঞ্জির গাছ কাটার মামলায় তিনজন, নিয়মিত মামলায় একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার তদন্ত অফিসার এসআই ফরহাদ মাতব্বর সূত্রে জানা গেছে, উপজেলার আছুরিঘাট এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য মনিরুজ্জামান ওরফে সৈকত মিয়া (৩৫), পিতা-মৃত ইব্রাহিম আলী প্রকাশ কটর মিয়া, মাতা-রহিমা বেগম, সাং-বাদে মনসুর, কুলাউড়া পৌরসভা, রাহেল আহমদ (২৫), পিতা-সুরুজ মিয়া, মাতা-সুফিয়া বেগম, সাং-গিয়াসনগর, ৪নং জয়জন্ডী ইউনিয়ন, গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।  কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।