“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কেন্দুয়া এর আয়োজনে র্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান রনি,
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শরীফ ইমতিয়াজ কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার ফলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমায়। যেমন হাত দিয়ে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর ও দৈনন্দিন বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে হাত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলা নিজের জন্য হলেও সবার দায়িত্ব। বিশেষকরে শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি।

















