Advertisement

ঠাকুরগাঁওয়ে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার খোলড়া বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বিল হোসেন ওই এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কথা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন পরিবার ও স্থানীয়রা। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যায় ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।