শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- নারায়ণগঞ্জ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অ*প*হ*র*ণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রে*প্তা*র করা হয়েছে। গ্রেপ্তারকৃত রনি শ্রীমঙ্গল উপজেলার, হুগলিয়া গাজীপুর সিন্দুরখান এলাকার আনোয়ার হোসেন এর পুত্র। এসআরবি এর অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উ*দ্ধা*র করা হয়েছে।
এসবিআর সূত্র জানায়, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় গত ১৬ অক্টোবর-২০২৬ মামলা নং-২৯, জিআর নং-৩০৭ দায়ের করা হয়। না*রী ও শি*শু নি*র্যা*ত*ন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গলের সহায়তায় ও এসআরবি-১১ সিপিএসসি এর একটি দল নারায়ণগঞ্জ থেকে মামলার প্রধান আসামি রনিকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।
জনপ্রিয়


















