Advertisement

ভোটের লড়াই শেষে ফুলেল শুভেচ্ছা, প্রতিদ্বন্দ্বী দেলাওয়ারের বাড়িতে ফয়সল

ভোটের লড়াই শেষে ফুলেল শুভেচ্ছা, প্রতিদ্বন্দ্বী দেলাওয়ারের বাড়িতে ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ফুল নিয়ে হাজির হন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। সেখানে তাঁরা কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। শুক্রবার (৩০ অক্টোবর) নির্বাচনে বিজয়ী হওয়ার পর মির্জা ফয়সল আমিন দেলাওয়ার হোসেনের বাসায় যান। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন তাঁরা। সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, ‘এই ঠাকুরগাঁও আমাদের সবার। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ উন্নয়নমূলক কাজে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ভুলত্রুটি হলে তা ধরিয়ে দিতে হবে। এলাকার উন্নয়নে তিনি সবার সম্মিলিত সহযোগিতা চান। অন্যদিকে নির্বাচনে পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে দুই রাজনৈতিক নেতার এমন সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। ভোটের মাঠের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার এই বার্তা ইতিবাচকভাবে দেখছেন অনেকে।
Advertisement
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৬২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৬২