পাবনার মালঞ্চিতে একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার ব্রিজের কাছে সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম।
তিনি বলেন, ‘বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

















