আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১১নং মালখানগর ইউনিয়নে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম উদ্দিন শেখ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ইউনিয়নের ঐতিহ্যবাহী তালতলা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী, বাজারে আসা ক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তসলিম উদ্দিন শেখ।
এ সময় তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ প্রত্যাশা ও নিজের ভাবনার কথা তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের এমন গণসংযোগের মধ্য দিয়ে মালখানগর ইউনিয়নে নির্বাচনী কার্যক্রম ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে।


















