কেন্দুয়ায় জাতীয় যুব দিবসে র্যালি ও আলোচনা সভা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
- কেন্দুয়া, নেত্রকোনা
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কেন্দুয়ার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি পরবর্তী হল রুমে আলোচনা সভা ও প্রশিক্ষণের শুভ উদ্বোধনসহ প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী এবং সভাপতিত্ব করেন ইউএনও সানজিদা চৌধুরী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের
সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম খান শান্তি প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থীরা ও সুধীজন।
জনপ্রিয়


















