যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন হামলা শুরু হতে পারে বলে আজ সোমবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টা। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে। তবে নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই ইরানে হামলা শুরু হতে পারে কি না সেটি নিশ্চিত নয়। আটলান্টা জানিয়েছে, ট্রাম্পের একাধিক উপদেষ্টা বলেছেন, নির্বাচন শেষ হওয়ার পর শিগগিরই হামলা হবে।
একই প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যখন ইরানে প্রথম হামলা চালানো হয় তখন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলা হয়েছিল এটি মধ্যবর্তী নির্বাচনের অনেক আগে শেষ হয়ে যাবে। তবে কেন তা শেষ হলো না সেটি নিয়ে এখন তিনি প্রশ্ন তুলছেন। আর এই ব্যর্থতার জন্য প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ এবং সেনাপ্রধান জেনারেল ডেন কেইনের মধ্যে যে কোনো একজনকে দোষারোপ করতে পারেন তিনি।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, হোয়াইট হাউজে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের জনপ্রিয়তা কম। সূত্রটি বলেছেন, ইরানে যা হওয়ার কথা ছিল হেগসেথ তা বাড়িয়ে বলেছেন। এছাড়া হেসসেথ ট্রাম্পকে খুশি রাখারও চেষ্টা করেন বলে দাবি সূত্রটির। তিনি বলেছেন, “প্রেসিডেন্ট যা শুনতে পছন্দ করেন হেগসেথ সেটি বলতে বেশ পটু।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক জনসভায় বলেছেন, ইরানের সঙ্গে তাদের যুদ্ধ হয়ত খুব শিগগিরই শেষ হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানে এবার স্বল্প কিন্তু অত্যন্ত তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। এর প্রেক্ষিতে ইরান হুমকি দিয়েছে, যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তারা। অর্থাৎ ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বলবে আর যুদ্ধ করবে না; তা হতে দেওয়া হবে না। সূত্র: দ্য আটলান্টা


















