Advertisement

ইবিতে ব্যাচ ডে উপলক্ষে আইন বিভাগের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ইবিতে ব্যাচ ডে উপলক্ষে আইন বিভাগের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ব্যাচ ডে উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, চা-চক্র, মুড়ি পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ে নিজেদের আগমনের দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সহপাঠীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এ আয়োজন করে তারা।

সোমবার (২ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে চা-চক্র, মুড়ি পার্টি ও ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

ক্লাস প্রতিনিধি সাইফুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচিতে শ্রী অনুপ কুমার দাস, সৈকত শাহরিয়ার শিহাব, পরশ প্রভা শিকদার,জান্নাতুল ফেরদৌস প্রতিভা,সানজিদা জাহান অথই,মাহফুজুর রহমান, সাদ আকাশ, শিবলী মাহমুদ সাদি, আফরিম আক্তার মৌ,তানজিলা স্মৃতি, জেমি, হাফসা বিনতে শফিক, আয়শা তাকিয়া,আব্দুল্লাহ আল নোমান,শেখ অর্নব রজবী, মো. জাকারিয়া, লিখন বাবু ও আতিকসহ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজনের বিষয়ে ক্লাস প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, “গত বছর আমরা ব্যাচ ডে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে আমাদের আগমনের দিনটিকে স্মরণীয় করে রাখতে এবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সবুজায়নে কিছুটা হলেও অবদান রাখা সম্ভব হবে। আমরা চাই, আমাদের এই ছোট উদ্যোগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠুক।”

তিনি আরও বলেন, “ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে চা-চক্র ও মুড়ি পার্টির আয়োজন করেছি। পাশাপাশি ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে স্মৃতির পাতায় ধরে রাখার চেষ্টা করেছি। আগামীতে আরও বড় পরিসরে দিনটি উদযাপনের পরিকল্পনা রয়েছে।”

শিক্ষার্থীদের এমন উদ্যোগে ব্যাচের পারস্পরিক বন্ধন দৃঢ় হওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন