Advertisement

সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক

সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক

সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ ও সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) দলজিত সিং।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের পাশাপাশি সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ আলোচনাকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে অভিহিত করে।

বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই বাহিনীর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করে, বৈঠকে অনুষ্ঠিত আলোচনা ও গৃহীত সিদ্ধান্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি দুপুর দেড়টার দিকে শেষ হয়।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন