Advertisement

যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
যশোরের উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দড়াটানা জামে মসজিদে প্রয়াত মন্ত্রী, যশোরের উন্নয়নের কারিগর ও বর্ষীয়ান জননেতা মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) আসরের নামাজের পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর-১ আসনের ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিরা। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।