ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি)পঞ্চম সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আগামী ২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত ২০১০)-এর সংশ্লিষ্ট ধারার আলোকে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সম্মতি দিয়েছেন।চিঠিতে সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানায়, সমাবর্তন আয়োজনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সভাপতিত্বে আয়োজনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।
আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সভাপতিত্ব করতে সম্মতি জানিয়েছেন।


















