মুন্সীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- মুন্সীগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার সকালে হলদিয়া ইসরাত কমিউনিটি সেন্টারে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে
বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রফিক আহমেদ ডলার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল।
এছাড়াও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না সহ জেলা এবং উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তিন দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ, মাদক বিরোধী কর্মকান্ড এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সামাজিক কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
জনপ্রিয়


















