মন্ত্রী রবিউল আলম এর পক্ষ থেকে বাগেরহাট প্রেসক্লাবে এসি প্রদান
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
- বাগেরহাট
বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে ও পেশাগত দায়িত্ব পালনে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরিতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী বাগেরহাটের কৃতি সন্তান শেখ রবিউল আলম এমপি’র উপহার দেওয়া শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) রাতে বাগেরহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে মন্ত্রীর পক্ষে এসি দুটি হস্তান্তর করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এবং আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো।
এসি হস্তান্তর অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আরিফুল ইসলাম, মোঃ আলী আকবর টুটুল,এস এস সোহান,মোল্লা আঃ রব, সোহেল রানা বাবু, সৈয়দ শওকত হোসেন সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসি প্রদান অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এবং আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো বলেন বাগেরহাটের কৃতি সন্তান মন্ত্রী রবিউল আলম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।এটি বাগেরহাটবাসীর জন্যে গর্বের। মন্ত্রী নিজেই সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন যদিও ভিন্ন পেশায় আত্মনিয়োগ করেছেন তবে গনমাধ্যমকর্মীদের প্রতি তার আত্মিক টান এবং দায়বদ্ধতার যায়গা থেকে এই এসি উপহার হিসেবে প্রদান করেছেন।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরিতে এই সহযোগিতার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপির প্রতি বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
জনপ্রিয়


















