প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বলেন, ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানে একটি স্মারক ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম উন্মোচন করেছেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে সেগুলো অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. কামরুজ্জামান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জনপ্রিয়


















