কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় পূনরায় সভাপতি সেকুল, সম্পাদক সেলিম
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- কেন্দুয়া, নেত্রকোনা
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় পূনরায় সকল সদস্যদের সম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুইবছরের জন্য মনোনীত হয়েছেন বর্তমান কমিটির সভাপতি মো. সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৩ আসনের এমপি, কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নব-মনোনীত আজীবন দাতা সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী এবং বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী।
কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি সুনীল পোদ্দার, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, আশরাফ উদ্দিন ভূইয়া, বিজয় রজক, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, এম আব্দুল ওয়াদুদ ভূইয়া, লাভলু পাল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক মতিউর রহমান, দপ্তর কিশোর কুমার শর্মা, সাহিত্য ও সাংস্কৃতিক দিল বাহার খান, তথ্য ও গবেষণা লুৎফর রহমান ভূইয়া, পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য মজিবুর রহমান, হুমায়ুন কবির, রুকন উদ্দিন, মাজহারুল ইসলাম উজ্জ্বল, কোহিনূর আলম ও সোহেল আকন্দ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া, সার্কেল) গোলাম মোস্তফা, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম,
সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মোখলেছুর রহমান বাঙ্গালী, সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন প্রমূখ।
এর আগে পবিত্র কোরআন থেকে পাঠ করেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কামাল ও গীতা থেকে পাঠ করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস।
পরে প্রেসক্লাবের প্রয়াত ৬ জন সদস্যের আত্মার শান্তি কামনায় একমিনিট নীরবতা পালন করা হয়।
সভার শেষে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও আজীবন দাতা সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ও উপদেষ্টা ইউএনও সানজিদা চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগণ।
জনপ্রিয়


















